যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা মেট্রোরেলে ইফতার করা নিয়ে যা জানালো কর্তৃপক্ষ

ঢাকা মেট্রোরেলে ইফতার করা নিয়ে যা জানালো কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:
ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আসন্ন রমজানে মেট্রোরেলের ভেতরে ইফতারের সময় হলে কেবল পানি দিয়ে ইফতার করা যাবে। এক্ষেত্রে যাত্রীরা ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন স্টেশনে।

রবিবার (১০ মার্চ) বিকালে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, ইফতারের সময় অনেক রোজাদার মেট্রোরেলে চলাচল করবেন। সে সময় তারা যেন রোজা ভাঙতে পারেন সেজন্য ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন। তবে যাত্রীদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন পানির বোতলটি স্টেশনে থাকা ময়লার বক্সে ফেলেন বা সঙ্গে করে নিয়ে যান। এছাড়া পানি পান করার সময় যেন সতর্ক থাকেন, পানি নিচে পড়ে ট্রেনের ফ্লোর পিচ্ছিল বা নষ্ট না হয়।

এছাড়া রমজান মাসে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচিও জানিয়েছে ডিএমটিসিএল। রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনও পরিবর্তন হবে না, তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা করে বাড়বে। শেষ ১৫ দিন উত্তরা থেকে সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার দিকে যাবে।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল অভিমুখী সর্বশেষ ট্রেনটি রাত ৮টায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com