যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর মালিবাগে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর মালিবাগে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক:
মালিবাগ এলাকায় ‘হযরত শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁয় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন হোটেল শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) ইফতারের আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

এর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— সবুজ (২৪), মো. মারুফ (১৬) মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)। তারা সবাই ওই হোটেলের কর্মচারী।

দগ্ধ মারুফ বলেন, আমরা চারজনই ওই হোটেলে কাজ করি। আজ সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে আমরা চারজন দগ্ধ হই।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, আজ সন্ধ্যার দিকে মালিবাগ থেকে দগ্ধ অবস্থায় চারজনে আনা হয়েছিল। এর মধ্যে সবুজ ২৭ শতাংশ, মারুফ ১৮ শতাংশ এবং জুলহাস ১৬ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এছাড়া হান্নানের শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com