যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক:

বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (২৪ মার্চ) বিকেল চারটা ৫ মিনিটে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ারের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, বিকেল চারটা ২৯ মিনিটে তাদের প্রথম ইউনিট অগ্নিকাণ্ডস্থলে পৌঁছেছে। তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আগুনের তীব্রতা বিবেচনায় আরও পাঁচটি ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে৷ তবে যানজটের কারণে তারা এখনো রাস্তায় আটকে আছে বলে জানান তালহা বিন জসিম।

 

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটছে। রোববার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর আগে রাজধানীর ডেমরা, পুরান ঢাকা, গুলশানসহ বেশ কয়েকটি স্থানে আগুনের ঘটনা ঘটে।

 

পরপর এসব অগ্নিকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এসব ঘটনায় নাশকতার কোনো যোগসূত্রতা পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com