যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেট আদালত চত্বরে আইনজীবী-পুলিশের সংঘর্ষ

সিলেট আদালত চত্বরে আইনজীবী-পুলিশের সংঘর্ষ

সিলেটপ্রতিনিধি,
সিলেট জজ কোর্টে আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে আদালতের ন্যায়কুঞ্জে আদালত ও অফিস ভবনের জিআরও অফিস কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

এসময় আদালতপাড়ায় নারী পুলিশ ও মহিলা আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনায় ২ নারী পুলিশ আহত হয়। আহতরা হলেন, নারী পুলিশ সদস্য বিউটি পুরকায়স্থ ও এস আই শামীম আক্তার।

জানা গেছে, আদালতের শাহপরান (র.) থানা জিআরও’র দায়িত্বরত এসআই শামীমা বেগম ও কনস্টেবল বিউটি পুরকায়স্থ এর কাছে একটি মামলার নথি দেখতে চান অ্যাড. কাজি সেবা। এই বিষয়ের জেরেই শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে শুরু হয় পুলিশ ও নারী আইনজীবিদের মধ্যে হাতাহাতি।

পুলিশের দাবি আদালতে নারী আইনজীবী কাজী সেবা এসএমপি প্রসিকিউশন বিভাগের জিআরও অফিস কক্ষে অতর্কিতভাবে প্রবেশ করে জিআরও শাহপরাণ সেরেস্তায় কর্মরত নারী উপ-পরিদর্শক শামীমা খাতুন ও নারী কনস্টেবল বিউটি পুরকায়স্থকে মারধর করে। তবে আইনজীবীদের দাবি একটি মামলা সংক্রান্ত নথি চাওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে তাদের মধ্যে হাতাহাতির হয়েছে।

এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে। সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছে অ্যাড. কাজি সেবা জিআরও কক্ষে অতর্কিতভাবে প্রবেশ করে পেছন থেকে নারী কনস্টেবল বিউটি পুরকায়স্থকে চুলের মুঠি ধরে চর থাপ্পর মেরে হাতে, মুখে, পিঠে জখম করে বেরিয়ে যায়।

এ বিষয়ে আইনজীবী কাজী সেবাকে ফোন দিলে তিনি ফোন ধরেননি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ কালবেলাকে বলেন, জখমি উপ-পরিদর্শক ও কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আদালত ও আইনজীবী সমিতিকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com