শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন খুবির ৭ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন খুবির ৭ শিক্ষার্থী

খুলনাপ্রতিনিধি:

মেধার স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ’১৯ ব্যাচের ৭ জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ’১৯ ব্যাচের শিক্ষার্থীরা হলেন- এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের দিশা মল্লিক (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের জোহরা খাতুন আখি (প্রাপ্ত সিজিপিএ ৩.৮২), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সামিয়া হোসেন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭), ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের সানজিদা সুলতানা লিনা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮), ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ফাতেমাতুজ জোহরা আন্নি (প্রাপ্ত সিজিপিএ ৩.৯০), ফার্মেসী ডিসিপ্লিনের অন্তরা পাল (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭) এবং সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শৌভিক কর্মকার (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৫)।

জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়াছিন আলী। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের দিশা মল্লিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ’১৯ ব্যাচের শিক্ষার্থী সাকিব চৌধুরী ও সুমাইয়া হক মিম। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com