যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠ

গাজীপুর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠ

গাজীপুরপ্রতিনিধি;
জেলা আইনজীবী সমিতি নির্বাচন
সভাপতি রফিক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ১০টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে শুক্রবার (৩১ মে) দুপুরে ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আছলাম হোসেন সমিতির ২২ পদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার (৩০ মে) এ সমিতির নির্বাচন হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন, সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সহ সভাপতি মোহাম্মদ দিনেমার ইসলাম (সাইফুল), সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান, মহিলা সম্পাদীকা জিনাত ফেরদৌস রত্না এবং সদস্যরা হলেন- মাসুদুর রহমান ভূইয়া (মাসুদ), আব্দুল্লাহ আল মামুন, আল আমিন, আশিক ইবনে মানিক (নাবিল), সেলিনা ইয়াসমিন ও শেখ নাহিদ ফারহানা।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি হাসিনা আক্তার জাহান (বিথী), সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ রাশেদ খান সোহেল, লাইব্র্রেরী সম্পাদক সবুজ মিয়া (সাজু), অডিটর আল আমিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি (টিটু), ক্রীড়া সম্পাদক বেনাজির আহম্মেদ এবং সদস্যরা হলেন, কামরুল হাসান (নাজমুল), রফিকুল ইসলাম রফিক, রেবেকা সুলতানা, মো লুৎফর রহমান প্রধান ও সোহেল রানা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com