নিজস্ব প্রতিবেদক:
সোমবার রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করবেন।
জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন সংক্রান্তে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় মৎস্য ভবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাঁটাবন ক্রসিংয়ে ডাইভারশন দেওয়া হবে। এছাড়া ঈদ জামাতে আগত গাড়িসমূহ জিমনেশিয়াম মাঠ, ফুলার রোড, মুহসীন হল মাঠে পার্কিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া নির্দেশনায় উপর্যুক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।
Leave a Reply