শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই, বললেন আইনমন্ত্রী

চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই, বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। এই আইনে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই। এ সংক্রান্ত কোনো নতুন আবেদন পাইনি, বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা জেনেছি, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে। কিডনির বিষয়ে কিছু জানি না। প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টির কারণেই হাসপাতালে তার সুচিকিৎসা চলছে।

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রদান প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তা চাকরিতে প্রবেশের সময় সম্পদে হিসাব দাখিল করে থাকেন এবং সময় সময় তারা সেটা জমাও দেন। এ নিয়ে নতুন করে কোনো আইন করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। তবে সব তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে তা প্রকাশ করা উচিত বলে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবীদের হত্যার দায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক চৌধুরী মাইনুদ্দীনকে নিয়ে ব্রিটেনের আদালত যে রায় দিয়েছেন, সেটা পক্ষপাতিত্ব বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সব তথ্য বিবেচনা করে এই রায় দেওয়া হয়নি।

বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যরা বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com