শিরোনাম :
আজ ঢাকায় বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য সিলেট শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার সংসদের আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি)
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সদর দফতরে র‌্যাবের অধিনায়ক সম্মেলনে ৫ নির্দেশনা নতুন ডিজির

সদর দফতরে র‌্যাবের অধিনায়ক সম্মেলনে ৫ নির্দেশনা নতুন ডিজির

জ্যেষ্ঠ প্রতিবেদক

উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও কিশোর অপরাধকে অগ্রাধিকার দিয়ে ৫ দফা দিক নির্দেশনা দিয়েছেন র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।

রোববার (২৩ জুন) সকালে র‌্যাব ফোর্সেস সদর দফতরে র‌্যাবের অধিনায়ক সম্মেলনে বিভিন্ন ইউনিটের উপস্থিত কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি।

 

র‌্যাবের ডিজি জানান, র‌্যাবকে পাঁচ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায়, মানবাধিকার সমুন্নত রাখা ও সকল কার্যক্রমে আইনের যথাযথ প্রয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কাজ করতে চায় র‌্যাব।

সম্মেলনে জানানো হয়, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্মার্ট র‌্যাব বাহিনীর কর্মপরিধি বৃদ্ধি করতে চায় তারা।

এসময় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে রূপান্তরের অংশ হিসেবে র‌্যাব ফোর্সেসও একটি আধুনিক, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশে মহাপরিচালক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি র‌্যাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেষ্ট থাকার কথা বলেন। র‌্যাব এর পবিত্র পোশাকের সম্মানহানি হয় এমন কাজ করা থেকে বিরত থেকে এসওপি অনুযায়ী তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।

র‌্যাব ফোর্সেস এর প্রতিটি সদস্যের পোশাক-পরিচ্ছেদ, চলাফেরাসহ সকল ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, চেইন অব কমান্ড অনুসরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ হতে বিরত থাকার বিষয়ে নির্দেশনাও দেন নতুন ডিজি।

এসব নির্দেশনার পাশাপাশি মানবাধিকার সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থেকে বাংলাদেশের সংবিধান, আইন, বিধি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে পুরোপুরি সচেতন থেকে মানবাধিকার, জেন্ডার সংবেদনশীলতা ইত্যাদি বিষয়কে সমুন্নত রেখে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার উপর গুরুত্বরোপ করেন। এ থেকে ন্যূনতম বিচ্যুতি কিংবা ব্যত্যয় যাতে না হয় সে বিষয়ে সর্তক করেন।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সকল সদস্যদের অপরাধ বা অপেশাদার কাজে না জড়ানোর জন্য আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com