যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালানো ৪ ফাঁসির আসামি ২ দিনের রিমান্ডে

বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালানো ৪ ফাঁসির আসামি ২ দিনের রিমান্ডে

বগুড়াপ্রতিনিধি,

বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে পালানোর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের বিচারক মুমিন হাসানের আদালত আজ বুধবার (৩ জুলাই) দুপুরে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ওই ৪ কয়েদী হলেন—কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু (৬০), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে আমির হোসেন ওরফে আমির হামজা (৪১), বগুড়ার কাহালু উপজেলার উলট্ট গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৪) এবং বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ইসরাইল শেখ চাঁন মিয়ার ছেলে ফরিদ শেখ (৩০)।
মামলার তদন্তকারি কর্মকর্তা বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন মিঞা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারের ছাদ কেটে পালানোর পর গ্রেফতার চার কয়েদীদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আজ বুধবার ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত প্রত্যেকের দুইদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ওই চার আসামি বগুড়া কারাগারে আছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে।

এদিকে বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার কয়েদী পালানোর ঘটনায় কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেলকে বগুড়া থেকে প্রত্যাহার করেছে কারা অধিদফতর। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে বগুড়া কারাগারের ডেপুটি জেলার হোসেনুজ্জামান, প্রধান কারারক্ষী আব্দুল মতিনসহ ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই ঘটনায় আরো ৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

গত ২৬ জুন দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ কেটে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদী। তারা দীর্ঘদিন ধরে একই সেলে থাকার কারণে পরিকল্পনা করে কারাগার থেকে পালিয়ে যায়। ওই রাতেই অভিযান চালিয়ে জেলখানার অদূরে চেলোপাড়া চাষী বাজার এলাকা হতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে জেল পালানোর অভিযোগে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আবারও কারাগারে পাঠানো হয়। ওই ঘটনায় জেলা প্রশাসন ও কারা অধিদফতর থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উভয় কমিটিই একাধিকবার বগুড়া জেলা কারাগার পরিদর্শন করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com