নিজস্ব প্রতিবেদক
ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদারে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টার পর থেকেই আদালত প্রাঙ্গণে বিজিবি ও পুলিশ অবস্থান নিয়েছে।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, আদালতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে চালানো হচ্ছে তল্লাশি ।
এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সব নাগরিককের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তারা।
Leave a Reply