জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর মতিঝিল ও খিলগাঁও থানায় বিক্ষুদ্ধ জনতা হামলা ও ভাংচুর চালিয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৫ আগস্ট) রাতে দশটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম।
তিনি বলেন, আমরা খিলগাঁও ও মতিঝিল থানায় ঢুকে লোকজন ভাংচুর ও আগুন দিয়েছে বলে খবর পেয়েছি। আমাদের সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু তারা থানাকে হামলা থেকে রক্ষা করতে পারেননি। কারণ তারা শত শত মানুষ।
তিনি আরও বলেন, তারা প্রাণে বাঁচার পাশাপাশি থানায় যতো অস্ত্র ছিল প্রত্যেকে একটি করে নিয়ে বের হয়েছে। ফলে সেগুলো হাতছাড়া হয়নি। সেগুলো সাধারণ মানুষও পায়নি। তবে কাগজপত্র ও কিছু ডকুমেন্ট তারা জ্বালিয়ে দিয়েছে। আসবাবপত্র যাবতীয় জিনিসপত্র লুট করেছে।
Leave a Reply