শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম

পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ময়নুল ইসলাম।
আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে নিয়োগ পেয়েছেন মো. ময়নুল ইসলাম। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ মামুনকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে টানা চার মেয়াদ ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। স্বৈরাচার খেতাব পাওয়া এই সরকারের অনেক অপকর্মের সহযোগী হিসেবে পুলিশকে চিহ্নিত করে জনতা। এজন্য সরকারি দলের লোকদের পাশাপাশি পুলিশের ওপর ব্যাপক ক্ষোভ উগড়ে দেয় জনসাধারণ।

সরকার পতনের পর দেশের শতাধিক থানায় হামলা হয়েছে এবং বহু পুলিশ সদস্য হতাহত হয়েছেন। দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রধান ভূমিকা পালনকারী এই বাহিনীটি এখন ছন্নছাড়া দিন কাটাচ্ছে। অনেক থানা পুলিশশূন্য হয়ে পড়েছে। এই অবস্থায় পরিবর্তন এলো বাহিনীটির প্রধান পদে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com