শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদপুর পৌরসভার দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

চাঁদপুর পৌরসভার দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

চাঁদপুরপ্রতিনিধি:
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর নামে নাশকতার মামলা করেছে এক ব্যক্তি। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর পৌরসভার কোড়ালিয়া এলাকার সেলিম মিয়া হাওলাদার নামের এক ব্যক্তি সদর মডেল থানায় এমন একটি অভিযোগ করেন।

এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় হিসেবে আরো সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলম অভিযোগের কথা স্বীকার করে বলেন, এটি এখনো মামলা হিসেবে রুজু হয়নি। সব প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতের মধ্যে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হতে পারে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, অভিযোগে ৫০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় হিসেবে আরো হাজারখানেক রয়েছে।

অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ১৮ জুলাই রাতে চাঁদপুর শহরের জে এম সেন গুপ্ত সড়কে অবস্থিত মুনিরা ভবনে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা প্রথমে হামলা, লুটপাট এবং পরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ঘটনায় জড়িতরা হচ্ছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির সুমনসহ অরো অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com