শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধানমন্ডির ৩২ নম্বরে মাইকে ঘোষণা দিয়ে ধানমন্ডিতে ছবি-ভিডিও ধারণে সাংবাদিকদের বারণ

ধানমন্ডির ৩২ নম্বরে মাইকে ঘোষণা দিয়ে ধানমন্ডিতে ছবি-ভিডিও ধারণে সাংবাদিকদের বারণ

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু ভবনে শোক জানাতে আসা ব্যক্তিতে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে উপস্থিত ছাত্র-জনতা পথচারীদের মোবাইল ফোন তল্লাশি করছেন। কাউকে আওয়ামী ঘরনার সন্দেহ হলেই শুরু হচ্ছে মারধর। এ সব ঘটনার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করতে সাংবাদিকদের নিষেধ করেছেন ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনমুখী ব্যক্তিদের আটকে দিচ্ছেন ছাত্র-জনতা। রিকশা, গাড়ি, মোটরসাইকেল কিংবা পথচারী সবাইকে করা হচ্ছে তল্লাশি। মোবাইল ফোন নিয়ে তার ছবি ও অন্যান্য কিছু তল্লাশি করছেন ছাত্র-জনতা। এসময় আওয়ামী লীগ সংশ্লিষ্টতা পাওয়ায় বেশ কয়েকজনের ওপর চড়াও হতে দেখা গেছে তাদের।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল থেকে অন্তত ৪০ জনকে মারধোর করেছেন উপস্থিত ছাত্র-জনতা। তাদের মধ্যে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। আবার অনেককে মারধোরের পর পাঠানো হয়েছে হাসপাতালে।

ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনার সংবাদ সংগ্রহ করতে সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেশি ও বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

 

সকাল থেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণে আপত্তি শুরু করেন উপস্থিত ছাত্র-জনতা। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা কাটাকাটিও হয় তাদের।

পরে হ্যান্ড মাইকে ঘোষণা হয়, ‘কোনো ছবি তোলা যাবে না, ভিডিও ধারণ করা যাবে না।’

কয়েকজন গণমাধ্যমকর্মী মোবাইল ফোনে ছবি ধারণ করলে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে ধারণকৃত ছবি ডিলিট করতে বাধ্য করেন উপস্থিত ছাত্র-জনতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com