যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার অব্যাহত আছে। এবার গ্রেফতার করা হয়েছে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

সোমবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা–২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ দায়িত্ব পালনের পর ২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি। গত পাঁচ বছর ধরে তিনি তেমন আলোচনায় না থাকলেও শেষ পর্যন্ত গ্রেফতার হতে হলো।

এর আগে সন্ধ্যায় রাজধানীর বারিধারার এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। গত কয়েক দিনে আরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com