শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় নারীর মৃত্যু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় নারীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি

ইজিবাইক থেকে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসের চাকায় পিষ্ট হয়ে ফজিলাতুন্নেছা (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।

তিনি কুমিল্লার বলরামপুরের মৃত জামাল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় নিহতের পরিবারকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১ লাখ টাকা ক্ষতিপূরণ দিবে বলে জানা গেছে।

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে কোটবাড়ি বিশ্বরোড নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, অটো আর বাস দুটোই বিপরীতমুখী ছিল। অটোতে চারজন মহিলা ছিলেন। তারা রেশন নিয়ে চাঙ্গীনি থেকে আসছিলেন। আর বাস শহর থেকে আসছিলেন। অটোর ড্রাইভার বাসকে দেখে টার্ন করতেই মহিলা অটো থেকে ছিঁটকে পড়ে যান। আর বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ওই নারী মারা যান। এখানে দুটো মোড় ও কাউন্সিলরের বাগান থাকার কারণে ড্রাইভার সামনে দেখতে পায় না। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোরশেদ আলম বলেন, নিহত পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কোনো মামলা করবেন না। তারা সমঝোতা করতে চাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, সকালে কৃষ্ণচূড়া (১১০০২৫) শিক্ষার্থীদের নিয়ে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হয়। আর নন্দনপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় নিহত পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে। বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তাদের পাশে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com