শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘ওয়ান ইস্টু ওয়ান’ শর্তে জরুরি সেবা চালুতে সম্মত চিকিৎসকরা

‘ওয়ান ইস্টু ওয়ান’ শর্তে জরুরি সেবা চালুতে সম্মত চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক

ওয়ান ইস্টু ওয়ান শর্তে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি থেকে সরে আসার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। তবে এ জন্য প্রতি একজন চিকিৎসকের বিপরীতে একজন নিরাপত্তাকর্মী দেওয়ার দাবি জানিয়েছেন তারা। যেসব হাসপাতালে এই শর্তপূরণ করা হবে শুধুমাত্র সেসব হাসপাতালে ‘জরুরি সেবা’ দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

রোববার (১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা, হাসপাতাল পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন ডা. আহাদ ও ডা. সোহেল রানা।

তারা বলেন, কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতরাতে যে হামলা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আটক করতে হবে। আলোচনায় আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টার জন্য একজন চিকিৎসকের বিপরীতে একজন পুলিশ, সেনা সদস্য বা বিজিবি নিয়োগ করতে হবে। যেই মুহূর্তে এটা নিশ্চিত করা হবে সেই মুহূর্তে আমরা জরুরি সেবা চালু করব।

একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে পুনরায় কমপ্লিট শাটডাউনের কথা জানিয়েছেন তারা৷ এছাড়া আগামী সাতদিনের মধ্যে স্বাস্থ্য পুলিশ, স্বাস্থ্য সুরক্ষা আইন করার আল্টিমেটাম দিয়েছেন তারা।

যদিও এর আগেই চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছেন বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ঢামেক পরিচালক। তারা জানান, ঢাকা মেডিকেলসহ সারাদেশে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকলেও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ সময়ে হাসপাতালগুলোর জরুরি সেবা, ভর্তি, নিউরোসার্জারি বিভাগসহ জরুরি অপারেশন কার্যক্রম চালু থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com