শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বংশাল থেকে সাবেক এমপি হাজী সেলিম গ্রেফতার

রাজধানীর বংশাল থেকে সাবেক এমপি হাজী সেলিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হাজী মো. সেলিম।
হত্যা-গণহত্যার অভিযোগে পালিয়ে বেড়ানো আওয়ামী লীগের নেতাদের মধ্যে এবার গ্রেফতার হলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম।

রোববার (১ সেপ্টেম্বর) রাত ১২টার পর রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে পুলিশ খুঁজছিল। মধ্যরাতে তাকে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, হাজী সেলিমকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সেখানেই রাতে থাকবেন। আগামীকাল তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই আন্দোলনে দেশজুড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং পুলিশের গুলিতে হাজারের কাছাকাছি মানুষ নিহত হন। এসব ঘটনায় ইতোমধ্যে সারাদেশে কয়েক শ মামলা হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের। ইতোমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়েছেন। বাকিরাও আছেন গা ঢাকা দিয়ে। কেউ কেউ দেশ ছেড়ে চলেও গেছেন।

পুরান ঢাকার রাজনীতিতে প্রায় তিন দশক ধরে হাজী সেলিমের একচ্ছত্র প্রভাব। তার রাজনীতির উত্থান মূলত বিএনপি থেকে। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের বিএনপিপন্থী কমিশনার। পরবর্তী সময়ে আওয়ামী লীগে যোগ দেন এবং ১৯৯৬ সালে ঢাকা-৮ (তৎকালীন) আসনের সংসদ সদস্য হন। তবে প্রথমবার সংসদ সদস্য হয়েই নানা বিতর্কিত কর্মকাণ্ডে দেশজুড়ে আলোচিত-সমালোচিত হন তিনি। ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন পিন্টুর কাছে পরাজিত হন।

হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর মাসে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক-এগারোর সরকারের সময় তিনি দেশ থেকে পালিয়ে যান। ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আবার দেশে ফিরেন হাজী সেলিম। রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে থাকেন।

২০১৪ সালে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। ঢাকা-৭ আসনে নৌকার মনোনয়ন পান মোস্তফা জালাল মহিউদ্দিন। তবে সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থীকে পরাজিত করেন। এতে দলে তার গুরুত্ব বাড়ে। ২০১৮ সালে আবারও আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন হাজী সেলিম। তবে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। তার স্থলে সংসদ সদস্য নির্বাচিত হন ছেলে সোলায়মান সেলিম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com