শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোহেল রানার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

সোহেল রানার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক
ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন চলচ্চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। এ লক্ষ্যে রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তিনি এক মতবিনিময় সভার আয়োজন করেন। সেখানে উপস্থিত রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজনের কথায় উঠে এসেছে, দেশে তরুণ সমাজের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, তা সংরক্ষণ করতে হবে।

তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কেমন করে জাগ্রত রাখা যায়, সেটাই আমরা চাই।

দেশের সবগুলো ইনস্টিটিউশনকে নষ্ট করা হয়েছে এমন অভিযোগ করে সভায় বক্তারা বলেন, সকল প্রতিষ্ঠান সংস্কার করে নতুন বাংলাদেশ গড়তে ক্লিন ইমেজের রাজনীতিবিদ নায়ক সোহেল রানার নেতৃত্বে একটি প্লাটফর্ম করা হবে। সেখানে ১ বছরের জন্য একটি রোডম্যাপ করার প্রস্তাবও গৃহীত হয়।
তারা বলেন, কিংস পার্টির মতো হাস্যকর কোনোকিছু আমরা করতে চাই না। আমরা জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই।

নতুন রাজনৈতিক দলের বিশেষ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ইকরামুল খানের ব্যবস্থাপনায় আয়োজিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, আমরা অতীত নিয়ে নয়, দেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, আমরা নতুন একটি পলিটিক্যাল ফ্রন্ট করার ব্যাপারে সবাই একমত। সাবেক মন্ত্রী দিদার বখত ও গোলাম সারোয়ার মিলনের উদাহরণ টেনে তিনি বলেন, তাদের রয়েছে বিশাল রাজনৈতিক ক্যারিয়ার। এ রকম আরো অনেকেই আমাদের সাথে আসবেন, যদি আমরা জনপ্রত্যাশা পূরণ করার প্রত্যয় নিয়ে মাঠে কাজ করি।

তিনি আরও বলেন, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে সত্যিকার গণতন্ত্রের পথে আমরা হাঁটব। আমরা সুযোগসন্ধানীদের পথ পরিহার করে সত্যিকার অর্থে জনগণের জন্য কিছু করতে চাই। দেশের মানুষ কী চায়, তাদের মনের কথাগুলো আমরা বলব। আমরা সুশাসন ও সরকারের জবাবদিহিতার পাশাপাশি দলে গণতন্ত্রচর্চা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে চাই।

সভায় উপস্থিত ছিলেন কবি সেকান্দার আবু জাফরের ভাই ও সাবেক মন্ত্রী দিদার বখত, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সিনিয়র সাংবাদিক সৈয়দ তোশারফ আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপমহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমেদ, সাংবাদিক মোহোম্মদ আবদুল অদুদ, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক ও বাংলাদেশ সংগীত পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সাদী, ব্যবসায়ী নেত্রী হেলেনা জাহাঙ্গীর, কিশোরগঞ্জ-৬ আসনের জাপা প্রার্থী নুরুল কাদের সোহেল, জাপার যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী, গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, লে. কর্নেল অব. সাব্বির আহমেদ, জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, মনোয়ারা তাহের মানু ও কাজী শামসুল ইসলাম রঞ্জন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com