শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকার নটর ডেম কলেজের নারী স্টাফ হত্যায় গ্রেফতার ২

ঢাকার নটর ডেম কলেজের নারী স্টাফ হত্যায় গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক

সূত্রাপুরে নটর ডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা হলেন- জুয়েল (২১) ও নজরুল (২২)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা মেট্রোপলিটনের (উত্তর) পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়া।

তিনি জানান, গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকা নটর ডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ (৪০), সূত্রাপুরের ৭৫ নং ঋষিকেশ দাস রোডের ৪র্থ তলার ভাড়া বাসায় খুন হন। তিনি ঢাকা নটর ডেম কলেজের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তিনি সেই বাসায় একা বসবাস করতেন। প্রায় ১৮ বছর আগে তার স্বামী মাহাবুবুল আলমের সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। তার কোনো সন্তানাদি নেই। গত ১০ সেপ্টেম্বর প্রতিদিনের মতো লিপিকা গোমেজ তার অফিসে গিয়েছিলেন কিন্তু পরের দিন কর্মস্থলে উপস্থিত না হওয়ায় অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও তার খবর সংগ্রহের জন্য স্টাফ জনি ও জয়দেবকে লিপিকা গোমেজের বাসায় পাঠান। জনি ও জয়দেব লিপিকা গোমেজের বাসায় আসলে কেয়ারটেকার মিতু তাদের নিয়ে লিপিকা গোমেজের ফ্ল্যাটে প্রবেশ করে লিপিকা গোমেজের শয়ন কক্ষের খাটের ওপরে তার মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, সংবাদ পাওয়ার পর তার মামাতো ভাই প্রিন্স গোমেজ দ্রুত লিপিকা গোমেজের বাসায় আসেন এবং তিনি পুলিশকে সংবাদ দিলে সূত্রাপুর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। পরে এই ঘটনায় ভিকটিমের মামাতো ভাই প্রিন্স গোমেজ বাদী হয়ে আসামি অজ্ঞাত উল্লেখ করে সূত্রাপুর থানায় একটি মামলা করেন। সেই মামলায় রোববার অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com