মোঃ আঃ রহমান শিপন, (গাইবান্ধা) প্রতিনিধি।
মহানবী হযরত মুহাম্মদ সা:-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ৪ ঘটিকার সময় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব বিএল উচ্চ বিদ্যালয় থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রামদেব বিএল উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চত্তরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবীর দুশমনের গালে গালে, ‘জুতা মারো তালে তালে’, ‘সাবিলুনা কাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, বিশ্বনবীর অপমান, ‘সইবে না রে মুসলমানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
বিক্ষোভ থেকে বক্তারা বলেন, ভারতের বিভিন্ন জায়গায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করা হচ্ছে। আল্লাহর এই জমিনে তাদেরকে জায়গা দেওয়া হবে না। মুসলিম জেগে উঠো, ঘুমোনোর সময় নেই। কটূক্তিকারীর ফাঁসি চাই আমরা। প্রিয় নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে।
এ সময় তারা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।
Leave a Reply