শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হঠাৎ করেই আবারও কাঁচা মরিচের কেজি ৪০০, সবজির দামও চড়া

হঠাৎ করেই আবারও কাঁচা মরিচের কেজি ৪০০, সবজির দামও চড়া

নিজস্ব প্রতিবেদক

কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী। এক দিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে এই নিত্যপণ্যটির দাম। আবারও চড়েছে সবজির বাজারও। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকালে রাজধানীর বেশ কয়েকটি সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

 

মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারের সবজি বিক্রেতা মো. রাহাত ঢাকা মেইলকে জানান, বুধবার এই মরিচ ছিল ২৪০ টাকা কেজি।

হঠাৎ দাম বাড়ার কারণ জানতে চাইলে এই বিক্রেতা বলেন, ‘শুনলাম বর্ডার বন্ধ। মরিচ ঢুকে নাই। তাই দাম বেশি।’

ভ্যানে করে সবজি বিক্রি করা কামাল হোসেন নামে একজন ঢাকা মেইলকে বলেন, ‘আমরা কারওয়ান বাজার থেকে সবজি আনি। ওইখানেই দাম অনেক। পাইকারিতে দাম না কমলে আমগো হাতে কিছু নাই।’
এদিকে হঠাৎ দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন অনেক ক্রেতা৷ মুক্তার আলী নামে এক ক্রেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আড়াই শ গ্রাম মরিচ ১০০ টাকা! চিন্তা করা যায়? সব কিছুর দাম বাড়তি। এইভাবে চলে নাকি?’

কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় তিনি বিকল্প পথ ধরেছেন বলে জানান। মুক্তার আলী জানান, কাঁচা মরিচ না কিনে ১০ টাকার শুকনো মরিচ কিনেছেন তিনি।

বাজার ঘুরে দেখা গেছে, শুধু কাঁচামরিচ নয়, সব ধরনের সবজির দামই চড়া।

একমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। বাজার ভেদে আবার এই পেঁপেই বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে৷ তবে অন্যান্য সব সবজির দাম ৬০ টাকার বেশি।

বাজারে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস দরে৷ শশার কেজি ৮০ টাকা, লতি ৭০-৮০ টাকা কেজি, ঢেঁড়স ৬০ টাকা কেজি, পটল ৬০ টাকা, মূলা ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, উস্তা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বেগুন। প্রতি কেজি টমেটোর জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com