নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালনের মধ্যে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শেষ খবর পাওয়া পর্যন্ত চার বিচারপতিকে ছুটিতে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
তারা হলেন– বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. আখতারুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, হাইকোর্টের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জানা গেছে, এ ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়াও তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন। শিক্ষার্থীরা আওয়ামী লীগের সমর্থক ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করে।
Leave a Reply