শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রূপগঞ্জের পূর্বাচল বন্যায় জমির শস্য নষ্ট হওয়ায় নিত্যপণ্যে প্রভাব পড়েছে: ত্রাণ উপদেষ্টা

রূপগঞ্জের পূর্বাচল বন্যায় জমির শস্য নষ্ট হওয়ায় নিত্যপণ্যে প্রভাব পড়েছে: ত্রাণ উপদেষ্টা

রূপগঞ্জপ্রতিনিধি:
দেশে এ বছর বন্যায় ৬০ লাখ একর জমির শস্য নষ্ট হওয়ায় নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস টেনিং গ্ৰাউন্ডে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বন্যাদুর্গত বেশ কিছু অঞ্চল পরিদর্শনের কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, ‘বন্যার কারণে বিপুল পরিমাণ খাদ্য শস্যের যে ক্ষতি হয়েছে সেই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব না হলেও সরকার দ্রুত এর যোগান দেয়ার চেষ্টা করছে। দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় অতিদরিদ্র মানুষ বসবাস করছে। তারা অপুষ্টিতে ভুগছেন এবং প্রোটিন থেকেও বঞ্চিত হচ্ছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়টিকেও দুর্যোগ হিসেবে দেখছে এবং এর সমাধানের জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দরিদ্র মানুষের আর্থিক দূরাবস্থার উন্নয়নে সরকারের কাজ চলমান রয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

উপদেষ্টা আরও বলেন, ভূমিকম্পে উদ্ধার কাজের বিষয়ে আমাদের আলোচনা চলছে। দ্রুত রেসপন্স করার জন্য কী কী প্রয়োজন ফায়ার সার্ভিসের তা জানার চেষ্টা করেছি। বাস্তবতা হচ্ছে অপরিকল্পিত নগরায়নের কারণে অনেক এলাকায় ভারী উদ্ধারকারী যানবাহন ঢুকতে পারবে না। এ ধরনের বিপর্যয়ের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছি। এ ধরনের বিপর্যয় নিয়ে আমরা নিজেও শঙ্কিত। আমাদের নগর সুশৃঙ্খলভাবে গড়ে ওঠেনি। এরপরেও উদ্ধারকাজ যেন চালানো যায় সেজন্য নতুন নতুন প্রযুক্তি সংযোজন হচ্ছে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে বিভিন্ন আকারের আধুনিকমানের ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার দেয়া হয়। এর মধ্যে ৬৪ মিটার দৈর্ঘ্যের ২টি, ৫৪ মিটার দৈর্ঘ্যের ৪টি ও ৩৮ মিটার দৈর্ঘ্যের ৫টি ল্যাডার রয়েছে। এ ল্যাডারগুলোর মাধ্যমে অগ্নিদুর্ঘটনাসহ বড় ধরনের যে কোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের কাজ আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল নাহিদ আসগর ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com