শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সশস্ত্র হামলাকারী মালিকের বিচার করতে হবে কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে

সশস্ত্র হামলাকারী মালিকের বিচার করতে হবে কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে

নিজস্ব প্রতিবেদক
বিএনএস গ্রুপের শ্রমিকদের শ্রম ভবন ঘেরাও
কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আজ ২০ অক্টোবর ২০২৪, রবিবার, বেলা ১২টায় বিএনএস গ্রুপের ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লিঃ শ্রমিক ইউনিয়ন এবং এবিকো ইন্ডাস্ট্রিজ লিঃ শ্রমিক ইউনিয়নের উদ্যাগে শ্রম ভবন ঘেরাও এবং লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকার পল্টন ও জাতীয় প্রেসক্লাব হয়ে বিজয়নগরস্থ শ্রম ভবনের সামনে গিয়ে ঘেরাও ও অবস্থান আন্দোলন শুরু করেছেন। দাবি না হওয়া পর্যন্ত অবস্থান, বিক্ষোভসহ নানাবিধ কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লিঃ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাফুজুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী মো. রুহুল আমিন, জালাল হাওলাদার, মো. রাসেল মিয়া, আ. আলী, হুমায়ুন কবির প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন যাবৎ বিএনএস গ্রুপের মালিক জনাব এম এন এইচ বুলু শ্রমিকদের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছেন। তিনি নিজে বারবার সশস্ত্র নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। তিনি সরকার ও প্রশাসনকে কোনো ধরনের তোয়াক্কা করেন না। সর্বশেষ গত ৭ অক্টোবর শ্রম ভবনে ত্রি-পক্ষীয় সভায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শ্রমিকদেরকে হুমকি প্রদর্শন করেন। তথাপি অদ্যাবধি তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। এমনকি বেতন না পাওয়া অনাহারী শ্রমিকদের দুঃখ দুর্দশাকে বিবেচনায় না নেওয়ায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবন-যাপন করছেন।
অবস্থান কর্মসূচিতে মালিককে ধরে এনে উপযুক্ত বিচার, শ্রমিকদের কারখানা পরিশোধের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
আগামীকাল শ্রম মন্ত্রণালয়ে বিক্ষোভ এবং জাতীয় প্রেসক্লাবে সমাবেশ
আগামীকাল ২১ অক্টোবর ২০২৪, সোমবার, বিএনএস গ্রুপের ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লিঃ শ্রমিক ইউনিয়ন এবং এবিকো ইন্ডাস্ট্রিজ লিঃ শ্রমিক ইউনিয়নের উদ্যাগে শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ এবং সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ পূববর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com