যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়গামী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

পঞ্চগড়গামী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের ৩টি বগি লাইন থেকে পড়ে যায়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা মধ্য রাতে ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৩টি বগি লাইনচ্যুত হয়। দেখা গেছে, লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।

দুর্ঘটনার বিষয়ে মধ্যরাতে বাংলাদেশ রেলওয়ের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার কারণে ট্রেন নির্ধারিত সময়ে না পৌঁছানোয় বিভিন্ন স্টেশন থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের খোঁজ করছেন। সেখানে একজন যাত্রী মন্তব্য করেছেন, ট্রেন ঠিক হয়ে আসতে কতক্ষণ লাগবে। আমি বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com