নিজস্ব প্রতিবেদক
ঢাকা বারিধারা নিখোঁজ হওয়ার ৬ দিন পার হলেও এখনও সন্ধান মিলেনি স্ত্রী সুমাইয়া শেখের, অবশেষে স্ত্রী সন্ধান চেয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়রি করেছেন এক স্বামী।
স্বামী আবুল কালাম বলেন, সুমাইয়া শেখ (২০) বর্তমান ঠিকানা বাসা নাম্বার ৪৪৩ রোড নং ৭ বারিধারা ডিওএইচএস , ঢাকা ১২১২, ২৭ অক্টোবর থেকেই নিখোঁজ রয়েছে সুমাইয়া শেখ । ৬ দিন পার হলেও তিনি আর বাসায় ফিরে আসেননি।নিখোঁজ ব্যক্তির স্বামী আবুল কালাম জানান, আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও তার কোন সন্ধান মেলেনি। উপায়ান্তর না দেখে শেষে থানায় একটি জিডি করেছি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, সুমাইয়া শেখ নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা তাকে খুঁজে বের করার সব ধরনের চেষ্টা চালাব
Leave a Reply