শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দুই দিনের আলটিমেটাম

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দুই দিনের আলটিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
তিনি অভিযোগ করেন, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসে সেন্টমার্টিনে কোন পর্যটক রাতযাপন করতে পারবে না এবং ডিসেম্বরে ও জানুয়ারিতে দিনে দুই হাজার পর্যটক ভ্রমণ করতে পারবেন। ফেব্রুয়ারিতে আবারও পর্যটক যাতায়াত বন্ধ থাকবে, যা পর্যটন শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য দুই দিনের আলটিমেটাম ঘোষণা করেছে সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরের সামনে তারা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, “আমরা সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে চাই, তবে পর্যটন বন্ধ করে নয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে, দুই দিনের মধ্যে আমাদের দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দেব।”
সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশি বলেন, “আমাদের উচিত পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করা। টেকনাফ থেকে সেন্টমার্টিন ভ্রমণের বিকল্প পথ তৈরি করা জরুরি।”

তিনি আরও বলেন, “পচনশীল বর্জ্যের ট্রিটমেন্টের মাধ্যমে বায়োগ্যাস উৎপাদন এবং দ্বীপে জেনারেটর ব্যবহারের পরিবর্তে সোলার প্ল্যান্ট স্থাপন করা প্রয়োজন।”

এছাড়া, ই-ট্যাবের সভাপতি ইমরানুল আলম জানান, সেন্টমার্টিন বন্ধ হলে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে যাবে এবং তিনি সকল বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানান।

এ সময় বিভিন্ন ট্যুর অপারেটর এবং সংস্থার নেতারা উপস্থিত ছিলেন। তারা সেন্টমার্টিন দ্বীপের পর্যটন ও পরিবেশ রক্ষা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com