শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মানিকগঞ্জে ৬৭ লক্ষ টাকার ৪০ কার্টুন সিগারেটসহ একজন গ্রেফতার

মানিকগঞ্জে ৬৭ লক্ষ টাকার ৪০ কার্টুন সিগারেটসহ একজন গ্রেফতার

বাদল,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের মানিকগঞ্জে ৬৭ লক্ষ টাকার ৪০ কার্টুন সিগারেটসহ একজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ।
ঘটনাটি ঘটেছে, শিবালয় উপজেলার বরংগাইলের আমেরিকান টোবাকো কোম্পানি ওয়্যার হাউজে। এতে ৬৭ লক্ষ টাকার ৪০ কাটুন সিগারেট উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় মালামালসহ ডাকাত দলের সদস্য মোহাম্মদ আলী (৪০) নামের একজনকে গ্রেফতার করেছেন শিবালয় থানার পুলিশ।
পুলিশ অভিযান চালিয়ে সিএমপির ডবলমরিং থানার মৌলভীপাড়ার নিজামের বাড়ি থেকে ৫ নভেম্বর দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আউটবাগ গ্রামে। সে ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
বুধবার(৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতি প্রাপ্ত) মো. বশির আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) ইমতিয়াজ মাহবুব, শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরআল মামুন সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গত ২৮ অক্টোবর সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে শিবালয় থানার বরংগাইল রুমি ফিলিং স্টেশনের পূর্ব পাশে ব্রিটিশ আমেরিকান টোবাকো কম্পানির বাংলাদেশ এর ডিস্ট্রিবিউটর অফিসের ওয়্যার হাউজের গোডাউনের বড় কাটার মেশিন ব্যবহার করে, গ্ৰীল কেটে অজ্ঞাতনামা ১০/১২জন মুখে মাস্ক পরিহিত অবস্থায় বিভিন্ন দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করে, স্টেশনের দায়িত্বরত কর্মচারী এবং অফিসের সিকিউরিটিগার্ডদের উক্ত বিল্ডিং এর সিড়ির নিচে বেধে রাখেন এবং ভিতরে অবস্থানরত কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে গোডাউনের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সেখানে থাকা (ব্যানসন, গোল্ডলিপ, লাকিস্ট্রোক, ষ্টার, রয়েলস্, ডাবি)সহ বিভিন্ন ব্রান্ডের মোট ৮৯ কেস সিগারেট, যার বাজার মূল্য-৬৭ লক্ষ টাকাসহ বিভিন্ন দেশী ও বিদেশী ব্রান্ডের ০৫ টি মোবাইল লুন্ঠন করে নিয়ে যায়। উক্ত ডাকাত দলটি একটি সাদা ও একটি নীল-হলুদ রংয়ের মোট ২টি পিকআপে করে এসে ডাকাতির মালামাল লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনার পর মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মো. বশির আহমেদের দিক নির্দেশনায় শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরআল মামুনের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগীতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষন পূবক ও বিশ্বস্ত সোর্স নিয়োগ করে সিএমপির ডবলমরিং থানার মৌলভীপাড়ার নিজামের বাড়ি থেকে আসামী মোহাম্মদ আলী (৪০) কে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, এরা সংঘঠিত একটি গোষ্ঠী,এরা বিভিন্ন জায়গায় এরকম কাজ করে থাকে। তাদের বিরদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতার করা সহ মামলা তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামি কে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।আমরা মামলার তদন্তের স্বার্থে এবং সকল আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com