গাইবান্ধাপ্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপির উদ্যোগে শান্তি, ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হোসেনপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আনজু প্রধান, আজাহার আলী, দপ্তর সম্পাদক মোস্তা।
সমাবেশ আরও বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিল্লাত সরকার মিলন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সারোয়ার হোসেন হযরত, সদস্য সচিব দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহম্মেদ প্রমুখ।
Leave a Reply