যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর একটি হোটেলে খুনের চেয়েও খারাপ অপরাধ গুম: উপদেষ্টা আসিফ নজরুল

রাজধানীর একটি হোটেলে খুনের চেয়েও খারাপ অপরাধ গুম: উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

খুন করার চেয়েও খারাপ অপরাধ গুম বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আইন উদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বন্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান ফেডারেশন এগেইনেস্ট ইনভোলেন্টারি ডিসএপিরেন্স-এএফএডি’র দুই দিনব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এসময় একই সাথে সরকার গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে বলেও জানান আইন উপদেষ্টা।

আইন উপদেষ্টা বলেন, গুম-অপহরণের সাথে জড়িতদের বিচার করা কঠিন। কারণ, ফ্যাসিবাদের শেকড় গভীরে ছড়িয়ে আছে। ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুব কঠিন। এমনকি কমিশনের জন্যও কঠিন।

আসিফ নজরুল বলেন, গুমের শিকার পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে আমরা বিবেচনা করছি। আইন করবো, যেখানে আইনি সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। পুনর্বাসনের বিষয়টি থাকবে৷ আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, তবে আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

একই অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায়বিচার পাওয়া সবার অগ্রাধিকার। শুধু গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তির পরিবারের জন্য নয়। বরং গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার প্রত্যেকের জন্যেই এটি কার্যকর।
আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সাথে রয়েছে।

অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com