শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালীতে ট্রেনে শিক্ষার্থীদের ঢিল, আহত নারী-শিশুসহ অনেকে

উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালীতে ট্রেনে শিক্ষার্থীদের ঢিল, আহত নারী-শিশুসহ অনেকে

নিজস্ব প্রতিবেদক
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের মিছিল থেকে ঢিলের আঘাতে এক শিশু রক্তাক্ত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করে এবং মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেয়। এ সময় তারা একটি ট্রেন থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক ওই ট্রেনটি থামাতে না পেরে চলতে থাকে। ট্রেনটি চলতে থাকায়, শিক্ষার্থীরা মিছিল থেকে ট্রেনের দিকে ঢিল ছুঁড়তে থাকে। এর ফলে ট্রেনে থাকা এক শিশু এবং আরও কিছু যাত্রী আহত হন। প্রাথমিকভাবে আহত শিশু ও অন্যদের পরিচয় জানা যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উপকূল এক্সপ্রেস ট্রেনটি যখন মহাখালী রেলগেট অতিক্রম করছিল, তখন বিক্ষোভকারীরা ট্রেনটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি ততক্ষণে গতি সম্পন্ন হয়ে যায়, তাই তাৎক্ষণিকভাবে থামানো সম্ভব হয়নি। এর মধ্যে কিছু বিক্ষোভকারী ট্রেনের দিকে ঢিল ছুঁড়তে থাকে। এই ঘটনায় কয়েকজন আহত হন।

এদিকে, শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন। এর ফলে বনানী থেকে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেট পর্যন্ত সড়কপথে যান চলাচল বন্ধ রয়েছে এবং সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

রেলওয়ে কন্ট্রোল রুম জানায়, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাখালী এলাকায় দুটি আন্তঃনগর ট্রেন আটকে গেছে। এর মধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ অক্টোবর একই দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। সেদিনও তারা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন, ফলে মহাখালী, বনানী, গুলশান এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com