শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা কলেজ টিয়ারশেলে পিছু হটল শিক্ষার্থীরা, এখনও থমথমে সায়েন্সল্যাব এলাকা

ঢাকা কলেজ টিয়ারশেলে পিছু হটল শিক্ষার্থীরা, এখনও থমথমে সায়েন্সল্যাব এলাকা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে সায়েন্সল্যাব এলাকায় টিয়ারশেল ছোড়ে পুলিশ। বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে উভয় পক্ষই কিছু সময়ের জন্য পিছু হটলেও তারা সেখান থেকে যায়নি এবং এখনও মুখোমুখি অবস্থান করছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া শুরু করে। পুলিশ বাধ্য হয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল ছোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল। এই সময় দুই

পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং ইটপাটকেলও ছোঁড়া হয়। পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ শিক্ষার্থীদের দিকে হামলা চালায়। এতে ইটপাটকেল ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। এর পর পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে আবার ঢাকা কলেজ শিক্ষার্থীদের দিকে ধাওয়া দেয়, তখন তাদের দিকেও টিয়ারশেল ছোড়ে পুলিশ।

এই পরিস্থিতিতে উভয় পক্ষই পিছু হটে, তবে তারা এখনও একই স্থানে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com