শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর মহাখালীতে রিকশাচালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর মহাখালীতে রিকশাচালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এই পরিস্থিতি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টা থেকে রেললাইনের ওপর রিকশা চালকরা অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। নিরাপত্তা ও যাত্রীদের স্বার্থে, ওই সময় থেকে ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়েনি বা আসেনি। এমনকি ঢাকা থেকে চলাচলকারী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।

এদিকে, গতকাল (২০ নভেম্বর) ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করার পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করছে চালকরা। তাদের এই আন্দোলনের ফলে রাজধানীজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, রিকশাচালকরা মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তিনি আরও বলেন, “রেলওয়ে পুলিশ টিম ঘটনাস্থলে রয়েছে এবং তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।”

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল জানান, সকাল থেকেই মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকরা রেলক্রসিং ও অন্যান্য রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে। তারা মহাখালী রেললাইনও নিজেদের দখলে নিয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৮ নভেম্বর, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল। সেদিন শিক্ষার্থীরা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করলে বেশ কয়েকজন নারী ও শিশুসহ আহত হন। এরপরই কর্তৃপক্ষ ওই সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখে।

বর্তমানে মহাখালী রেলগেট এলাকায় চলমান রিকশাচালকদের আন্দোলনের কারণে সড়ক ও রেলপথে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com