শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ব্যাটারিচালিত রিকশাচালকদের ফের সড়ক অবরোধ

রাজধানীর ব্যাটারিচালিত রিকশাচালকদের ফের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন চালকরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে তারা সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া জানান, “আগারগাঁও এলাকায় রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ১০ থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি।” এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেন চালকরা। পরে কর্মসূচি স্থগিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকের ঘোষণা দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

গত রোববার সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচর এলাকাতেও রিকশাচালকরা অবস্থান নেন। এতে ওইসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে অফিস ও কর্মস্থলগামী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

হাইকোর্ট গত ১৯ নভেম্বর এক আদেশে তিন দিনের মধ্যে ঢাকা মহানগরের সব সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করতে নির্দেশ দেন। এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে রিকশাচালকরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। শুক্রবার জুরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চালকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সমস্যার সমাধান হবে। তিনি আশা প্রকাশ করেন, রোববারের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা আসবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com