শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেট ইসকন আন্দোলনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট ইসকন আন্দোলনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটপ্রতিনিধি:
সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নেতৃবৃন্দের আন্দোলন-সংগ্রামের পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। দেশে আমরা যে ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছি তাদেরও ইন্ধন থাকতে পারে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে জেলার বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভুয়া মামলা হলে তদন্ত সাপেক্ষে নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি শিকার না হন সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে ভুয়া মামলাকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র-গুলি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

সভায় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, ৫২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রি. জেনারেল আজহার উদ্দিন আহমেদ, ১৭ পদাতিক ডিভ কর্নেল স্টাফ মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার মো. মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ, অধিনায়ক র‍্যাব-৯ লে. কর্নেল আশিকুর রহমান, অধিনায়ক ৪৮ বিজিবি লে. কর্নেল হাফিজুর রহমান, সিলেটের এসপি মো. মাহবুবুর রহমান, হবিগঞ্জ এসপি মো. রেজাউল হক খান, মৌলভীবাজার এসপি এ কে এম এইচ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ এসপি আ ফ ম আনোয়ার হোসেন খানসহ বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য দফতর প্রধানদের বিভিন্ন দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com