শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বসিলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বসিলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বসিলা এলাকায় এএসপি ব্যারাকের সামনের সড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নামপরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছরের মধ্যে হবে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ওই আরোহী তিন রাস্তার মোড় থেকে বসিলার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে বসিলা থেকে রমজান পরিবহনের একটি বাস আসছিল। মাঝপথে পুলিশের এসপি ব্যারাকের সামনের সড়কে আসার পর বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে বাইকটি সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় হেলমেট ভেঙে মাথায় ঢুকলে তার প্রচুর রক্তক্ষরণ হয়।

দুর্ঘটনার পর ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি রাস্তার পাশে রাখা হয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

আলভী নামে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর কেউ তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে। দুর্ঘটনার পর তিন রাস্তার মোড়ে রমজান পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com