শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘পুলিশ জনগণের দোরগোড়ায় গিয়ে সমস্যার কথা শুনে ব্যবস্থা নেবে’

‘পুলিশ জনগণের দোরগোড়ায় গিয়ে সমস্যার কথা শুনে ব্যবস্থা নেবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার বলেছেন, আমরা জনসাধারণকে থানায় আনতে চাই না। পুলিশই আপনাদের দোরগোড়ায় যাবে এবং আপনাদের সমস্যার কথা শুনে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বুধবার (৪ ডিসেম্বর) তেজগাঁও থানায় পুলিশ, ছাত্র-জনতা ও তেজগাঁও থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমরা পুলিশকে সত্যিকারের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। পুলিশ প্রো-অ্যাকটিভ কাজ করবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে রাজধানীর প্রতিটি থানায় জনগণের মতামত গ্রহণের জন্য পুলিশ, ছাত্র-জনতা ও থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন চলমান রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের কাজের কোনও পর্দা থাকবে না। পুলিশ কি কাজ করে তা জনগণ দেখবে। পুলিশের বিধির বাইরে গিয়ে কাজ করার কোনও সুযোগ নেই। জনগণের কাছে আমাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

মো. ইসরাইল হাওলাদার বলেন, পুলিশকে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে হবে। পুলিশ যত বেশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে, সাধারণ মানুষের কাছ থেকে তত বেশি সহযোগিতা পাবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও মোহাম্মদপুর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com