শিরোনাম :
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুদকে হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু

দুদকে হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগনি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের এক ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার বা প্রায় ৬০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের মাধ্যমে মালয়েশিয়ার একটি ব্যাংকে এই অর্থ পাচারের ঘটনা ঘটে। শেখ হাসিনা ও তার পরিবারের কয়েকজন সদস্যের নাম এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার সঙ্গে বিদ্যুৎকেন্দ্র ও অস্ত্র চুক্তি করেন। এতে তার ভাগনি টিউলিপ সিদ্দিক মধ্যস্থতার ভূমিকা পালন করেন। এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের একটি বড় অংশ তিনি ও শেখ রেহানার মধ্যে ভাগ হয়।

এছাড়া, “প্রচ্ছায়া লিমিটেড” নামে একটি ভুয়া কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক “জুমানা ইনভেস্টমেন্ট” নামের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে।

এসএফ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com