শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুলিশে বড় পদোন্নতি, এসপি হলেন ১৯ কর্মকর্তা

পুলিশে বড় পদোন্নতি, এসপি হলেন ১৯ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত পুলিশ সুপার থেকে ১৯ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুলিশ সুপার (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৫ম গ্রেড) পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মইনুল হক, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. মারূফ আব্দুল্লাহ, অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ইয়াছিন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক আহমেদ, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল্লাহ এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরোজ।

আরও পদোন্নতি পেয়েছেন- ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, খুলনা পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মফিজুল ইসলাম, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, খাগড়াছড়ির মহালছড়ির ৬ষ্ঠ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব এবং র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com