শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুন্সিগঞ্জ শীঘ্রই ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জ শীঘ্রই ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জ প্রতিনিধি,

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়ে আসায় শীঘ্রই ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

তিনি বলেন, শুধু নির্বাচন নয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এখন প্রস্তুত রয়েছে পুলিশ। এছাড়া ইজতেমা ময়দানে সংঘাতের ঘটনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১টার দিকে মুন্সিগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুবায়েরপন্থীদের বেঁধে দেওয়া নির্ধারিত সময়েই আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। তবে ইজতেমা ময়দানে, সংঘাতের ঘটনায় যারা জড়িত রয়েছে, তদন্ত শেষে কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ফলে ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, ইজতেমা ময়দানের ঘটনা নিয়ে সাদপন্থী ও জুবায়েরপন্থী দুই গ্রুপের সঙ্গেই আলাদাভাবে আলোচনা করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com