জ্যেষ্ঠ প্রতিবেদক
মতিঝিলের এজিবি কলোনো এলাকা থেকে ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। মো. জাকির (৩৪) নামে ওই ব্যক্তি ১১ মামলায় এজাহারভুক্ত আসামি।
রেরাবার (২২ ডিসেম্বর) তাকে মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।
মতিঝিল থানা সূত্রে জানায়, গত রাতে এজিবি কলোনি আইডিয়াল স্কুলের সামনে থেকে ছিনতাইকারী মো. জাকিরকে গ্রেফতার করে মতিঝিল থানার একটি দল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, জাকির তার সহযোগীদের নিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ডাকাতি করেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে, তা সরবরাহ করতেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply