শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাইজেরিয়ার সন্ত্রাসীদের গুলিতে ক্যামেরুনের ৫ সেনা নিহত

নাইজেরিয়ার সন্ত্রাসীদের গুলিতে ক্যামেরুনের ৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়া থেকে আসা বন্দুকধারীরা সীমান্তে ক্যামেরুনের অন্তত পাঁচ সেনাকে গুলি করে হত্যা ও আরও বেশ কয়েকজনকে আহত করেছে।

ক্যামেরুনের বাকিঞ্জাও গ্রামে হামলার এ ঘটনা ঘটে বলে শনিবার জানান দেশটির পার্লামেন্টে স্থানীয় প্রতিনিধি। বাকিঞ্জাও গ্রামটি নাইজেরিয়ার সীমান্তবর্তী। খবর রয়টার্স ও আরব নিউজের।

নাইজেরীয় বন্দুকধারীরা সম্প্রতি ক্যামেরুনের নাইজেরিয়া সীমান্ত অঞ্চলের ভূখণ্ড দখলের চেষ্টা করে চলছে, এ হামলা সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

ক্যামেরুনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আকওয়ায়া জেলার গ্রাম বাকিঞ্জাও। এই জেলা থেকে নির্বাচিত এমপি আকা মার্টিন টায়োগা রয়টার্সকে জানান, শুক্রবার ভোররাতে হামলার এ ঘটনা ঘটেছে।

ওই সময় কয়েকশ সশস্ত্র পশুপালক নাইজেরিয়ার তারাবা রাজ্যের সীমান্ত অতিক্রম করে এসে ক্যামেরুনের একটি সামরিক পোস্টে হামলা চালায়। আগের দিন ক্যামেরুনের সেনারা বেশ কয়েকজন নাইজেরীয় পশুপালককে হত্যা করেছিল। ওই ঘটনার প্রতিশোধ নিতেই পাল্টা হামলা চালানো হয়েছে বলে টায়োগা জানিয়েছেন।

বাকিঞ্জাও গ্রামের শাসক আগওয়া লিনুস জানান, হামলাকারীরা তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা প্রায়ই সীমান্তে এ ধরনের হামলা চালায় বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com