শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম

রাজধানীর পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম

নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিল থানা এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাই করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে হাতিরঝিলের চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে পুলিশের ইউনিফর্মের ১টি শার্ট, একটি প্যান্ট, একটি জোড়া অক্সফোর্ড স্যু, একটি পুলিশের ট্র্যাকসুট, একটি পুলিশের রিফ্লেকটিং ভেস্ট, ইউনিফর্মের বিভিন্ন উপকরণ, একটি পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোনসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চাকরিচ্যুত পুলিশ সদস্য মো.হাকিম উদ্দিন (৩০), মো. শহিদ (৩৫) ও আল আমিন মাতুব্বর (২২)।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, তিনজন লোক হাতিরঝিলের চৌধুরী পাড়ার ৩৬ নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশের পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করছে এমন খবর পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় থানার একটি টিম। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাকিম জানায় তিনি বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য। ২০২২ সালে চাকুরিচ্যুত হন তিনি। চাকরি চলে যাওয়ার পর গ্রেপ্তারদের সঙ্গে নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করতেন। গ্রেপ্তার হাকিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com