যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে পৌঁছাল ভারত ও মিয়ানমার থেকে ৩৭ হাজার টন চাল

চট্টগ্রামে পৌঁছাল ভারত ও মিয়ানমার থেকে ৩৭ হাজার টন চাল

নিজস্ব প্রতিবেদক :
জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল এবং ভারতের কাছ থেকে ১৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি এবং ভারত থেকে ১৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা নামের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এছাড়া, চালের দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এর আগে, দেশে খাদ্যপণ্য চাহিদা মেটাতে সরকার জরুরি ভিত্তিতে কিছু পণ্য আমদানি করার সিদ্ধান্ত নিয়েছিল। গত মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ১ লাখ টন চাল, ১০ হাজার টন চিনি এবং ১০ হাজার টন মসুর ডাল আমদানির বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এছাড়া কৃষি ও শিল্প খাতে ব্যবহৃত পণ্য হিসেবে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এসব পণ্য বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে উন্মুক্ত দরপত্র এবং রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংগ্রহ করা হবে।

টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটি অনুমোদন পায়। এর ফলে, টিসিবি ১০ হাজার টন চিনি ১১৫ টাকা ৪২ পয়সা কেজি দরে এবং ১০ হাজার টন মসুর ডাল ৯৮ টাকা ৪৫ পয়সা কেজি দরে কিনবে।

এছাড়া, ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানির জন্য ১ হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হবে, যা চলতি বছরের মধ্যে সম্পন্ন হবে। ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল এবং মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানিতেও ৭৩৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com