শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুয়েটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: আসিফ মাহমুদ

কুয়েটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যে, কারা এটার পেছনে জড়িত আছে। দ্রুত আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেন।
আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদী সময়ের মতো ক্যাম্পাসে ছাত্রদের ওপর নিপীড়ন, গেস্টরুমে-গণরুমে নির্যাতনের মতো ছাত্ররাজনীতির নেতিবাচক বিষয়গুলো যাতে আর কখনোই ফিরে না আসে সেজন্য ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কুয়েটের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নে এই উপদেষ্টা জানিয়েছেন, জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

আসিস মাহমুদ বলেন, ‘সঠিকভাবে তদন্ত হওয়ার পূর্ব পর্যন্ত এটা বলা উচিত হবে না যে আসলে কারা এটা ঘটিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে, ভিডিও ফুটেজ, ছবি দেখে বের করার জন্য কারা এর সঙ্গে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে। সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।’

এছাড়া গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে করা এক মন্তব্য গণমাধ্যমে সঠিকভাবে আসেনি জানিয়ে বিষয়টি আবারও তুলে ধরেন এই উপদেষ্টা। তিনি বলেন, ‘ফ্যাসিবাদীদের বা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। বিচারসহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান করার আগ পর্যন্ত। তবে আমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরে এ ধরনের নজির দেখেছি কীভাবে এ অবস্থা থেকে উত্তরণ করা যায়।’

সেই নজিরগুলোকে ফলো করে ট্রুথ কমিশন কিংবা এ ধরনের ব্যবস্থার মাধ্যমে কীভাবে আওয়ামী লীগের বিষয়টা সমাধান করা যায় সেটা নিয়ে সরকার কাজ করবে বলে জানান তিনি।

তবে শুধু নিষিদ্ধ করেই এ ধরনের সংগঠনের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না বলে উল্লেখ করেছেন মাহমুদ। যেটা জামায়াতে ইসলামীর ক্ষেত্রে হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, ‘শুধু নিষিদ্ধ না, আমরা মনে করে করি এ রকমের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের (নাৎসি) মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত। সেটা করার জন্য শুধু মাত্র লিগ্যালি নিষিদ্ধ করা সমাধান নয়, এর পাশাপাশি সামাজিকভাবে ও আদর্শিকভাবে তাকে দূর করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত সরকার সেটা নেবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com