রুহুল আমীন নগরী নেত্রকোণায় ৪ দিন ব্যাপী ইসলামি বইমেলা শুরু স্থানীয় কালেক্টরেট মাঠে শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটায় জেলার শীর্ষ উলামায়ে কেরাম, রাজনীতিবিদ ও শিক্ষাবিদগনের আলোচনা ও দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় এই ‘ইসলামী বইমেলা’র কার্যক্রম।
জামিয়া মিফতাহুল উলুমের মুহতামিম ও হেফাজতে ইসলাম নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার যুগ্ন আহবায়ক ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মালনির প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম, জামিয়া নুরিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম খলিফায়ে শায়খে বালিয়া, এন আকন্দ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির মাওলানা সাদেক আহমদ হাদিস,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোমেনশাহী বিভাগীয় টিম সদস্য মাওলানা এনামুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সহসভাপতি আবদুল হাদী ফরাজী,নেত্রকোনা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী, এন আকন্দ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহনেওয়াজ, নেত্রকোনা আবু আব্বাস কলেজের প্রফেসর জসিম উদ্দিন খান,এগার সিন্দুর ট্রাভেলস এর মহাপরিচালক সৈয়দ মঞ্জিল প্রমূখ। পরিচালনা করেন মাওলানা আসাদুর রহমান আকন্দ।
উল্লেখ্য যে, ইসলামী বই মেলা ২৮ ফেব্রুয়ারী শুক্রবার পর্যন্ত চলবে।
Leave a Reply