শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রবাসে যাওয়া হলো না যুবকের, বিকেলেই ছিল ফ্লাইট

প্রবাসে যাওয়া হলো না যুবকের, বিকেলেই ছিল ফ্লাইট

নড়াইল প্রতিনিধি,

নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আলামিন শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় পথচারী বিজয়া লক্ষ্মী (৬০) এবং মোটরসাইকেলে থাকা দুলু শেখ (২৫) ও নয়ন শেখ (২০) গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নড়াগাতি থানার যোগানিয়া তুষারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন শেখ দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের পঞ্চানন নন্দীর স্ত্রী বিজায়া লক্ষ্মী এবং দুলু শেখ ও নয়ন শেখ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলামিনের শুক্রবার (৭ মার্চ) বেলা ৩টায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। বৃহস্পতিবার রাতে দুলু শেখ ও নয়ন শেখকে সঙ্গে নিয়ে চুল-দাড়ি কাটার জন্য উপজেলার নড়াগতি থানার যোগানিয়া বাজারে যান। পরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় পৌঁছালে একজন মহিলা রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সামনে চলে আসে।

এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পথচারী বিজয়া লক্ষ্মী, মোটরসাইকেলে থাকা আলামিন, দুলু ও নয়ন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। পথচারী বিজয়া লক্ষ্মীকে ঢাকায় এবং দুলু ও নয়নকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছে।

এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম জানান, ঘটনা শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com