শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে ভুয়া পুলিশের এসআই আটক

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে ভুয়া পুলিশের এসআই আটক

 

মুহাম্মদ মতিন
বগুড়ায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করায় এক ভুয়া এসআইকে আটক করা হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে শহরের নারুলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম জাকারিয়া সরকার। তিনি গাইবান্ধার জেলার পলাশবাড়ির প্রজাপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। পুলিশের এই কর্মকর্তা জানান, জাকারিয়া প্রায় আড়াই বছরের বেশি সময় বগুড়া শহরের নারুলী পশ্চিমপাড়ায় বিভিন্ন বাড়িতে ভাড়া থাকেন। নিজেকে নারুলী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর পরিচয় দেন। এরপর জাকারিয়া পুলিশের পোশাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা উত্তোলন শুরু করেন। আশপাশের দোকানে গিয়ে বাকীতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য নিলেও মূল্য পরিশোধ করেননি। দোকানি টাকা চাইলে তিনি বলেন, এখন নারুলী ফাঁড়িতে কাজে আছি পরে পরিশোধ করবো। এভাবে বেশ কয়েকটি দোকানে তার ১৮০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বাকিতে পণ্য নেওয়া আছে। সম্প্রতি তিনি শহরের সেউজগাড়ি এলাকায় বাসা ভাড়া নেন।
এদিকে ভুক্তভোগীরা বিভিন্ন সময় ফাঁড়িতে এসে ‘সাব-ইন্সপেক্টর’ জাকারিয়া সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু কেউ ফাঁড়িতে কর্মরতদের মধ্যে জাকারিয়াকে শনাক্ত করতে পারেননি। জাকারিয়া রবিবার বেলা আড়াইটার দিকে সাবেক ভাড়া বাড়ি নারুলী পশ্চিমপাড়ায় মতিয়ার রহমানের বাড়িতে আসেন। এ সময় তার পরনে পুলিশের সাব-ইন্সপেক্টরের শার্ট ও প্যান্ট ও ব্যাগে জুতা এবং ক্যাপ ছিল। নারুলী ফাঁড়ির পুলিশ সদস্যরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে প্রতারক জাকারিয়া সরকারকে হাতেনাতে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করে ফাঁড়িতে আনা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com